মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে
২নং লেবুখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ তুহিন (নৌকা )প্রতিকে ৪২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম
স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জহির ( ঘোড়া) প্রতিক ১৬৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে ৫নং শ্রীরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আজাহার আলী মৃধা (আনারস)
৭৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আওয়ামী লীগ
মনোনীত মোঃ আমিনুল ইসলাম সালাম (নৌকা) প্রতিক পেয়েছেন ৪৬৮৩ ভোট। উল্লেখ্য
১৭ জুলাই রোজ সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে
দুইটি ইউনিয়নে অবাধ ও সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।