1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৯৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার শহিদুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিল, মৎসজীবী সমিতির আহবায়ক মাহবুব আলমসহ মৎসজীবীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম।

আরো বক্তব্য দেন- প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মৎসচাষী হাফিজুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় দেশি মাছসহ মাছচাষ বৃদ্ধির উপর গুরুত্ব দেন। এইসাথে তারা উপজেলার বিভিন্ন পুকুরে ক্ষতিকারক ‘লিটার'(মুরগির বিষ্ঠা) ব্যবহারের কুফল নিয়ে কথা বলেন। ইউএনও তার বক্তব্যে উপজেলার পুকুরগুলোতে ‘ লিটার’ ব্যবহার বন্ধ করার নিশ্চয়তা দেন।
পরে হাফিজুল ইসলাম, খাদেমুল ইসলাম,জুয়েল রানা ও আক্তারুজ্জামান- এ ৪ জন সফল মৎসচাষীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। শেষে মৎসচাষ বিষয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com