প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৩, ১:৪০ পি.এম
সিরাজদিখান থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)র সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ-গাজীপুর সংবাদ

শোভন সারোয়ারঃ
সিরাজদিখান থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলামের সাথে সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৫ টায় সিরাজদিখান থানায় তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন কর্মস্থলে যোগদান থেকে শুরু করে শেষ দিনটি পর্যন্ত আন্তরিকতা, সততা, নৈতিকতা, বিশ্বস্ততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে দোয়া কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সদস্য শিহাব উদ্দিন আহমাদ বিপি, কেন্দ্রীয় পরিষদের সদস্য শোভন সারোয়ার, তানিয়া ইসলাম প্রিয়া, সদস্য মো. সিজান, তানজিল আহসান প্রমুখ।
Design by: ikzTech.com