1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

জুড়ীতে হাতির আক্রমনে মাহুত নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২০ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনালে হাতিকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে  হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের ভেতরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালে প্রেরণ করা হবে। নিহত মাহুতের নাম গোলাম ওরফে মোস্তফা (৪০) পিতা মৃত ইয়াকুব আলী সাং জেলা জয়পুর হাট থানা কালাই, গ্রাম জিন্দাল পুর

জানা যায়, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন কয়েকটি হাতি রয়েছে।

হাতিগুলো হারারগজ ও সাগরনাল পাহাড়ে বিচরণ করে। এর মধ্যে এই হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার বিকেলে মাহুত গোলাম মোস্তফাসহ আরো পাঁচ-ছয়জন মাহুত উন্মাদ হাতিটি নিয়ন্ত্রণে আনতে সাগরনাল বিটের বাঁশমহালের ভেতরে প্রবেশ করেন। এ সময়  হাতিটি মাহুত গোলাম মোস্তফাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

হাতির সাথে থাকা আরেক মাহুত রুবেল ও চিনু মিয়া বলেন, আমরা পাঁচ ছয় জন মাহুত হাতিটিকে আনতে যাই। এসময় মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাহুতের মৃত্যুর পর হাতিটি অন্যদিকে চলে গেলে আমরা তাকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

সাগরনাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ যাদব বলেন, ‘এক সপ্তাহ ধরে এই উন্মাদ হাতিটি পাহাড়ের ভেতর থেকে লোকালয়ে এসে অনেক কৃষকের ফসলাদি নষ্ট করেছে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনে হাতির মালিককে অবগত করি।’

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে  অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ সুরতহাল করে বর্তমানে থানায় রাখা হয়েছে,পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com