1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay Roobet Casino’s top features: Explore the exciting world of games and rewards

কাপাসিয়ায় বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া সদর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাপাসিয়া বাজার কাঁচা মালের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ও সরকারি নির্দেশনা অমান্য করে মনগড়া মূল্য নির্ধারণ করে আলুু,পেঁয়াজ ও ডিম বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৪০/৪২ ধারায় ছয়টি প্রতিষ্ঠানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এই অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, এবং অবৈধ মজুদদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন, সরকারিভাবে প্রতিটি ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ টাকা, আলু ৩৬ টাকা কেজি ও পেঁয়াজ ৬৫ টাকা কেজি। অথচ বিক্রেতারা যে যার মতো করে বিক্রি করছেন। সরকারি নির্ধারিক মূল্যে বাজার পরিস্থিতি ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও অন্যন্য পণ্যের দাম পর্যবেক্ষণ করে সর্তক করা হয়।
তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com