1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ  কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

গজারিয়া বাস পোড়ানোর মামলায় বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২০০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়েছে। মিনিবাসের আহত যাত্রী মো. আবু সুফিয়ান (৩৪) বাদী হয়ে গজারিয়া থানায় এ মামলা করেন।

এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে গজারিয়া উপজেলার বক্তারকান্দী এলাকায় কুমিল্লামুখী সড়কে পারাপার পরিবহন নামে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত যাত্রী মো. আবু সুফিয়ান উপজেলার পুরান বাউশিয়া গ্রামের হাজী ফিরোজ সিকদারের ছেলে।

ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে বক্তারকান্দী এলাকায় মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের যাত্রী মো. আবু সুফিয়ান আহত হন। তাকে গজারিয়া ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা নিয়ে আজ রবিবার তিনি জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনকে প্রধান করে বিএনপির ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বক্তারকান্দী এলাকায় একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৪১ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com