1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদকর্মীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ঢাকার বার্তার নিউজ এডিটর খান মেহেদী!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :-

রাজনৈতিক সমাবেশে সাংবাদিকরা কোনো পক্ষ নয় বরং ঘটনার নির্মোহ প্রত্যক্ষদর্শী। এরপরও সাংবাদিক দের ওপর হামলা এবং কাজে বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক খান মো:মেহেদী।

আজ সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান।

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সমাবেশের সময় প্রায় ৩০ জন সংবাদকর্মী হামলা ও আঘাতের শিকার হয়েছেন।

গণমাধ্যমের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। র‌্যাক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন। তারা তা জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময় তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সে জন্য সব রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com