1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা গজালিয়ায় ঈদ উপহারের চাল বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জে নাশকতার মামলায় ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ টাইম ভিউ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির তিনদিনব্যাপী সড়ক,নৌপথ ও রেলপথে ডাকা অবরোধের প্রথমদিনে নাশকতার অভিযোগ এনে ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্নস্থানে জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টাকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।

আটকৃকতরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাখাব উদ্দিন,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী,জেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন,সামছুল হক,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম,তাহিরপুর উপজেলা যুবদলের কর্মী সাকিব মুন খোকন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম,কাঠইর ইউপি বিএনপির কর্মী হেনু মিয়া ।

এদিকে অবরোধের প্রথমদিনে ঢিলেঢালাভাবে অবরোধকর্মসূচী চললেও সকালের দিকে শহরে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলে ও বেলা বাড়ার সাথে শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা,অট্রোরিক্সা,সিএনজি চলতে দেখা যায়। তবে ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্তে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
আভ্যন্তরীন রুটে যাত্রবাহি বাস ও লঞ্চ মাঝে মাঝে চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে ব্যাপক সংখ্যক পুলিশ,র‌্যাব ও বিজিবির সদস্যদের টহল ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ১০ জন বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ৩০ অক্টোবর নাশকতার চেষ্টার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০জনকে আটক করে এবং দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com