এ হামিদ সরকার (নীলফামারী)
বাংলাদেশ জিন্দাবাদ, অমর হোক পল্লীবন্ধু হুসেইন মুহা এরশাদ,জিএম কাদের জিন্দাবাদ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় পার্টির পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃতছলিম উদ্দিন অবঃ পিএসসি, এমডিএস।জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য এবং সহ-সভাপতি, নীলফামারী জেলা শাখা ও সভাপতি, ডিমলা উপজেলা শাখা নীলফামারী। সম্মেলনে জাতীয় পার্টির ডিমলা উপজেলা শাখার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিচিতি সভায় ডিমলা উপজেলার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
লেঃ কর্নেল তছলিম উদ্দিন বলেন যে, জাতীয় পার্টিকে আরও বেগবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রার্থী।সাংবাদিক ,ও জনসাধারণের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন যে সকল দলমত দিধাদন্দ ভুলে গিয়ে সকলে ঐক্যমত পোযন করে আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন। আমি যেন পল্লীবন্ধু হুসেন মুহাম্মদ এরশাদ এর আদর্শকে পূনরুজ্জীবিত করতে পারি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করেন।।