1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win Cazinoul Queenplay România Deposit & Play

সিলেটের গোয়াইনঘাটে মন্ত্রী ইমরান আহমদ,চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৮১ টাইম ভিউ

মোঃ নিজাম উদ্দিন, সিলেট থেকে,

সিলেটের গোয়াইনঘাটে –প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই অন্যতম হাতিয়ার।

সোমবার (০৬ নভেম্বর) সকালে হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ শাখা এমপিওভুক্তি উপলক্ষে শুকরিয়া সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে, কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে।
বিগত সরকারগুলো দেশের উন্নয়নে তেমন উল্লেখযোগ্য কিছু করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী ইমরান আহমদ বলেন, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সে আবেদনই আপনাদের কাছে জানাই।

হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ ফজলুল হক’র সভাপতিত্বে ও শিক্ষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় শুকরিয়া সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা লুৎফুর রহমান লেবু, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ সরোয়ারর্দী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক সরোয়ার হোসেন ছেদু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, পূর্ব জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক রাশেদ পারভেজ লাভলুসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

একই দিনে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপি অফিস-নবম খন্ড রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও পূর্ব জাফলং ইউপি অফিস-নবম খন্ড রাস্তায় গার্ডার ব্রীজের উধ্বোধন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com