1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ 

চরবাঘুন গনপাঠাগার সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের মোক্তারপুর ইউনিয়নের চরবাঘুন গনপাঠাগার সমাজ কল্যান সংঘের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল শুক্রবার সকালে চরবাঘুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় পরীক্ষা পরিচালনা করেন চরবাঘুন গনপাঠাগার সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক মোসাম্মৎ মাসুমা আক্তার, সহকারী শিক্ষক রহিমা বেগম, সুরভী বিশ্বাস, মোতাহার হোসেন, মো.মুসা প্রমুখ। ৩টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এতে কালীগঞ্জ -কাপাসিয়ার ৩টি বিদ্যালয়ের মোট ১২৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় অংশ গ্রহণ করে ভাল লাগছে। সবাই এক সাথে পরীক্ষা দিলাম। অভিভাবকগণ গন জানান, এই উদ্যোগটি খুবই ভাল। এতে করে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগহ বাড়ার পাশাপাশি প্রতিযোগিতা সৃষ্টির মধ্যদিয়ে শিক্ষার মান বৃদ্ধি পাবে।

চরবাঘুন সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা জানান,আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সু সম্পর্ক ও একাত্মবোধ সৃষ্টি করা। এছাড়া সমাজের নানান বিষয় সবার সাথে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন মুলক কাজ করা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংস্থা নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com