1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  “সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মজিদিয়া ফুলতলী দারুল কিরাত মডেল মাদরাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিসরুম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে ৩ টি আসনে ১৩ জন প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ওই ১৩ জন বৈধ প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।সেইসাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনী এলাকার চূড়ান্তভাবে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে ০৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ০৪ জন, ৩ টি আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস্ পার্টি মো. রাজিউল ইসলাম ‘আম’ ও ইসলামী ঐক্যজোট এর মো. রফিকুল ইসলাম পেয়েছেন ‘মিনার’ প্রতীক।

ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম জুয়েল ‘ট্রাক’, মো. আব্দুল কাদের ‘সোফা’ , জাতীয় পার্টির মোছা. নুরুন নাহার বেগম ‘লাঙ্গল’ ও বাংলাদেশ কংগ্রেস এর মোছা. রিম্পা আকতার পেয়েছেন ‘ডাব’ প্রতীক।
এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি ‘ঈগল’, ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় ‘হাতুড়ী’ ও বিকল্পধারা বাংলাদেশ এর এস এম খলিলুর রহমান সরকার ‘কুলা’ পেয়েছেন ‘কুলা’ প্রতীক।
ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। ঠাকুরগাঁও-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬০৪, ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ ও ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন।
জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩ জন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ খ্রি: ৩ টি আসনের মোট ৪১৭ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com