1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা গজালিয়ায় ঈদ উপহারের চাল বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২১১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে চারজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতেরা হলেন—ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম (৪০) ও চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭)। বাসের যাত্রী রুবেল আহমেদ (৩২) তাঁর ভাই উজ্জ্বল আলম (৩৬)। রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আহত উজ্জ্বল আলম আজকের পত্রিকাকে জানান, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে তিনি বাঘা যাচ্ছিলেন। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com