1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় তারেক, দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই —- সৌজন্যবোধ শ্রদ্ধাই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি:তারেক-গাজীপুর সংবাদ  নির্বাচনে বিএনপি-জামাত (৪৯% -৩২%) স্বতন্ত্র ৫% এনসিপি ৩% শতাংশ-গাজীপুর সংবাদ  শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর শিক্ষা-গাজীপুর সংবাদ  ধানের শীষ প্রার্থী এহসানুল পরাজয় : দল বিলুপ্তি দায়ে প্রভাব প্রতিক্রিয়া জনমনে-গাজীপুর সংবাদ  এক দল ও গ্রামের ৩ এমপি’র চমক!একই বাড়ির সন্তান-২: উৎফুল্ল সারাগ্রাম চট্টগ্রামবাসী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিএনপির ভরাডুবি: অতি-আত্মবিশ্বাস ও দখলদারিত্বের মাশুল দিলেন রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন,-গাজীপুর সংবাদ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নিরঙ্কুশ জয় পিরোজপুর-২ আসনে আহম্মদ সোহেল মনজুর সুমন।-গাজীপুর সংবাদ  নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে স্বামী ও স্ত্রীর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টঃ

নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর সেটশনে ট্রেন যোগে নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য তারা বের হন। ঘন কুয়াশায় বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের নিকট তাদের দুজনকে বহনকারী ভুটভুটি ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা তার স্ত্রী আরবী বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, নিহত ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে আনার পর মৃত ঘোষনা করা হয়েছে।
স্থানীয় ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, নিহতরা নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে যাওয়ার আজিমনগর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে তাদের মৃত্যু হয়। ওই গাড়িতে তারা দুজনই যাত্রি ছিলেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com