নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য্য, উৎসবমুখর, আনন্দঘন, আন্তরিকতাপূর্ণ ও সুশৃঙ্খলাময় পরিবেশের মধ্য দিয়ে
অত্যাসন্ন আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৪ উপলক্ষে শেরপুরে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট শেরপুর জেলা শাখার আয়োজনে
বৃহস্পতিবার রাতে শেরপুর শহরের কুসুমহাটীতে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট শেরপুর জেলা শাখার কার্যালয়ে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন সভার
মিশন প্রধান হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদীসের আলোকে যুগোপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন, জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অতিরিক্ত মহাসচিব, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক ও জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় অসাধারণ সাধারণ সম্পাদক, খ্যাতনামা অনলবর্ষী বক্তা মাহাবুবুর রহমান হায়দার। মহতী এসময়ে যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নাসিরুল ইসলাম ফেরদৌস এবং জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাউছার মাহমুদ।
মহা বরকতময় এ মিশন সভায় সহকারী মিশন প্রধান হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের ময়মনসিংহ প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমীর হামজা ও জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল, মিশন সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মিশন সভার অন্যতম সহকারী মিশন প্রধান, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসানুল হক আকন্দ রকির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট শেরপুর জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।