
শাহরিয়ার শাকিল, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ গ্লোরিয়াস কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে র্যালি খেলাধুলা পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা এবং শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। বুধবার সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দরা এক সাথে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারী শিক্ষীকা সাহিদা আক্তার সহ উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষীকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষীকা বৃন্দগন বলেন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি আজ আবারে ফিরে এসেছে, তাই আজকের এই দিনে সকল শহীদদের রুহের আত্নার মাগফেরাত কামনা করছি।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply