সেলিম মাহবুব,সিলেটঃ
দোয়ারাবাজার থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে অবৈধ ভাবে ভারত থেকে নিয়ে আসা চোরাই চিনির একটি চালান আটক করা হয়েছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকা থেকে ৪২ বস্তা চোরাই চিনিসহ ৪ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌকস ঠিম। আটককৃতরা হলেন দক্ষিণ ক্যাম্পেরঘাটের মৃতঃ আব্দুল আলী মুন্সির ছেলে মোঃ হারুন অর রশিদ (৩২) একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আরছব আলী (২২), মাহাতাব মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া(২০), বাঘামারা গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ আব্দুন নুর (২৩)। পুলিশ জানায় ৪২ বস্তা চিনির বাজার মুল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। আসামীদের দখলে থাকা শূল্ক ফাঁকি দিয়ে চোরা চালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা ৪২ বস্তা চিনি আটক করা হয়। অবৈধ চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।