1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ডিজিএফআই পরিচয় দেয়ায় ইমাম হাসান র‍্যাবের হাতে আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২০২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ‘ডিজিএফআই এর ভুয়া পরিচয় ব্যবহার, করে সাংবাদিকদের হুমকি দেয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী প্রতারক চক্রের সদস্য ইমাম হাসান কে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালীর টিম। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, পর্নোগ্রাফি, হ্যাকার, মাদক, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র’সহ প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরি ধারাবাহিকতায় (০৫ মার্চ)
মঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিটের দিকে সবুজ বাগ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব ৮- স্থানীয় সূত্রে জানাযায় ইমাম হাসান বিভিন্ন মানুষ কে বাংলাদেশ বেসামরিক ও সামরিক বাহিনীতে চাকুরী দেওয়ার নামে মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে এখন সম্পদের পাহাড় গড়েন,২ বছর পুর্বে রাজধানীর পল্লবীতে একটি ভাড়া বাসা থেকে ৩০ জন জি’ম্মি সহ হাসান ও তার ভাইসহ পুলিশের হাতে আটক হয়ে চাকরি হারায় ইমাম হাসান।

এদিকে চাকরিচ্যুত হওয়ার পরে ও সামাজিক যোগাযোগ ,,,এখন বাংলা টিবির লাইভ ভিডিওতে দেখা যায় গণমাধ্যম কর্মীরা হাসান ইমামের কু কর্মের বিষয় জানতে চাইলে তিনি রেগে গিয়ে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি এবং অশীল ভাষায় গালি দেয়া ও ভুয়া ডিজিএফআইয়ের এর পরিচয় দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালানোর চেষ্টা করে এ ব্যাপারে সাংবাদিক এ জেট এম উজ্জ্বল,ভুয়া ডিজিএফআই ইমাম হাসানের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানাযায় নিজেকে ডিজিএফআই ডিরেক্টর, জেনারেল, অফ প্রফেসর ইনটেলিজেন্ট পরিচয় দেয়া ইমাম হাসানকে তার নিজ বাসা সবুজ বাগ থেকে আটক করে। র‌্যাব ৮-এসময় প্রতারক ইমাম হাসানের কাছে একটি ডিজিএফআই এর ভুয়া কার্ড পাওয়া যায়।কার্ড নং (০৩২২) পরে এ জেডএম উজ্জ্বল বাদী হয়ে।একটি রেগুলার মামলা দায়ের করেন। পরে র‍্যাব তাকে থানায় হস্তান্তর করেন। মামলাটি নথিভুক্ত হলে, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com