1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে আগুনে পুড়ল বাড়িঘর, খোলা আকাশের নিচে পুরো পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৬৪ টাইম ভিউ

চাঁদপুর( ফরিদগঞ্জ) প্রতিনিধি মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই সব কিছু পুড়ে যায়। এতে সব হারিয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধা মনজুমা খাতুন এখন দুই সন্তানের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে অন্তত পাঁচ লাখের বেশি টাকার সম্পদ আগুনে পুড়েছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
৮৫ বছরের বৃদ্ধা মনজুমা খাতুন জানান, সকালে হঠাৎ করেই রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার দুই ছেলের দুটি বসত ঘর ও দুটি রান্নার ঘর পুড়ে ছাই হয়। এ সময় শুধু প্রাণে বেঁচেছি।


আর কিছুই রক্ষা করতে পারেননি বলে হাউমাউ করে কেঁদে দেন তিনি। পরে কিছুটা শান্ত হয়ে বলেন, এখন পথে বসা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমাদের এখন কী হবে? এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান বলেন, আগুনে দুটি পরিবার পথে বসেছে।

তাদের খোলা আকাশের নিচে অবস্থান করা ছাড়া আর কিছুই নেই।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com