1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win

জৈন্তাপুরে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৬ জনের মৃত্যু।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬৪ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি

সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত ৫ জন।

সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর একে একে আরও তিনজনের মৃত্যু হয়।

জৈন্তাপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, নিহত বেড়ে ৩
চিরনিদ্রায় শায়িত সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন, স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগের ভাঙচুর
নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫), সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), কৃষ্ণ পাত্রের স্ত্রী সুষ্মিতা পাত্র (৩৫) ও সুকেন্দু পাত্রের ছেলে ঋতু পাত্র ও সুজেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮)
নিহতের স্বজনরা জানান, ওই পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন৷ পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশ ফোর্স, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ৪নং দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

এদিকে দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com