1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

নাটোরে ছিনতাই এর অভিযোগে বিএনপি নেতার ছেলে চাপাতিসহ আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে ছিনতাই এর অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল বেপারীর ছেলে শৈবাল(২০) ও মোঃ লাম শেখ (২০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৯ মার্চ বুধবার রাত সাড়ে দশটার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই যাওয়া টাকা উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি সহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়। আজ ২০ মার্চ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম। আটককৃত লাম শেখ শহরের উত্তর বড়গাছা এলাকার জনৈক মিলন শেখের ছেলে।

পুলিশ সুপার আরো জানান, গতকাল ১৯ মার্চ বুধবার বিকেলে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে কাইফ ইসলাম মিতুল (১৯) পুরাতন মোটো ব্লগিং ক্যামেরা ক্রয়ের জন্য নাটোরে আসেন। এসময় অজ্ঞাত ৩/৪ জন যুবক মিতুলকে ক্যামেরা দেওয়ার কথা বলে বিকেল চারটার দিকে নাটোর শহরের তেবাড়ীয়া উত্তরপাড়া এলাকার জনৈক নাঈম এর নির্মানাধীন বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যায়। সেখানে তারা ভিকটিমের গলায় চাপাতি ধরে মিতুলের কাছ থেকে নগদ ২১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মিতুল নাটোর খানায় এসে এজাহার দায়ের করেন।

এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ২ জন ছিনতাইকারী কে গ্রেফতার করতে সমর্থ হয়। এ সময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাই যাওয়া নগদ ৯ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন সহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করে। তিনি আরো জানান,উল্লেখ্য ধৃত আসামিরা নাটোর শহর সহ আশে পাশের থানা ও জেলা শহরে সংঘবদ্ধভাবে ছিনতাই করে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com