1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay Roobet Casino’s top features: Explore the exciting world of games and rewards

রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই… আরিফুল হক চৌধুরী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৩৫ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি:

রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই। আমরা হতাশ নই বরং উজ্জীবিত। আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল সুসংগঠিত ও উজ্জীবিত রয়েছে। গত কয়েক বছর ধরে দিন বদলের আশায় টানা কর্মসূচি পালন করছে বিএনপি। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের সময় বিএনপি নেতা কর্মীরা কি পরিমান নির্যাতন ও নিপীড়ন হয়েছে সেগুলো সবার জানা। দলের এসব নেতাকর্মীদের দেখাশোনা করা ও তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।

গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
২১ মার্চ বৃহস্পতিবার (১০ রমজান) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম এবং জেলা ছাত্রদলের সহ সম্পাদক সোহেল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: সুরমান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ বক্সসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ মরহুম সকল বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com