সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত আছকির আলী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বৃস্পতিবার বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার রাতে উপজেলার কৈতক পয়েন্টে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আছকির আলী। পেশায় গাড়ি চালক আছকির আলী ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামের মৃত সোনাহর আলীর পুত্র। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আছকির আলীকে প্রথমে কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট প্রেরণ করেন। সিলেট নগরীর একটি বে সরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাঅবস্হায় আছকির আলী বৃহস্পতিবার বিকেলে মারা যান। মরহুমের যানাজার নামাজ শুক্রবার ২২ মার্চ সকাল সাড়ে দশটায় কৈতক কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্টিত হয়েছে। যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। আছকির আলী মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১ কন্যাসহ স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।