1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় ১০ বিঘা পরিমাণ জমির ফসল পুড়ে ছাই।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ নাটোরের

বাগাতিপাড়ায় গমের নাড়াতে লাগানো আগুনে পুড়লো ১০ বিঘা জমির ফসল। এতে ৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বুধবার নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর মাঠে এ ঘটনা ঘটে।পরে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, মাছিমপুর মহল্লার আয়নাল হকের জমির নাড়া পুড়তে পুড়তে আগুন চলে আসে পাশের জমিতে। জমির আল টপকে আগুন গম ও খেসারির জমিতে লেগে যায়। পাঁকা গম ও খেসারি পুড়ছে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টা চলমান সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০ বিঘার জমির ফসল।

ক্ষতিগ্রস্ত কৃষক রায়হান আলী ও আমির আলী বলেন, পুড়ে যাওয়া ওই সব জমির এক বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসেবে ৯ বিঘা জমিতে আনুমানিক ১৩৫ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া ১ বিঘা জমিতে ৫ মণ খেসারি হয়, তা পুড়ে যাওয়ায় কৃষকের ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুঞ্জুরুল আলম বলেন, গমে নাড়া পুড়াতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com