সেলিম মাহবুব,সিলেট:
কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজকুমার কালোয়ার রাজু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে শহরের অভিজাত একটি রেষ্টুরেন্টে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য রাজকুমার কালোয়ার রাজু বলেন, বিগত নির্বাচনেও আমি প্রার্থী ছিলাম জনগণ আমাকে ভোট দিয়েছেন। মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে দল মতের ঊর্ধ্বে থেকে এবং সকলের সাথে সম্পর্ক বজায় রেখেই উপজেলাবাসীর সকল উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। তিনি সাংবাদিকসহ উপজেলার সকল শ্রেণি- পেশার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম, শ্রমিক নেতা ও বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস শহীদ আব্দুল্লাহ, বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, ও সাধারণ সম্পাদক সুবাস নাইডু।