1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় শিল্পী পাগল হাসান সহ ২ জন নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) তিনি কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও-শিমুলতলা গ্রামের মৃত দিলশাদ মিয়ার পুত্র। তার সাথে সিএনজি চালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তার ও দুর্ঘটনায় মারা গেছেন। তিনি মুক্তিরগাঁও-শিমুলতলা গ্রামের আহাদ আলীর পুত্র। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, দোয়ারাবাজারের একটি এলাকায় গানের অনুষ্ঠান করে সকালে বাড়ি ফেরার পথে ছাতক গোল চত্ত্বর এলাকায় চা নাস্তা করে আবারো সিএনজি চালিত অটোরিকশায় করে অন্য গাড়িতে ক’জন আত্মীয়দের এগিয়ে দিতে দোয়ারাবাজারের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীতগামী একটি বাসের (নং মৌলভীবাজার -জ- ১১- ০০৪০) সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মুক্তিরগাঁও- শিমুলতলা গ্রামের মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার। ছাতক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে। পরে লাশ থানায় নেয়া হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কন্ঠ শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) ” জীবন খাতা” আসমানে যাইয়ো না রে বন্ধু,” আমি এক পাপিষ্ঠ বান্দা” রেলগাড়ীর ইঞ্জিন”সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ও সুরকার ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com