1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ  অপপ্রচারের অভিযোগে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Aussie Casino Online Nobelium Aanbetaling Incentive — Netherlands Draai & Win Pari Sur Internet Tournoi Faire Des Progrès Beau Jackpots • France Tentez Votre Chance Canada777 Geen Stortingsbonus – NL Geniet Van Het Spel Quels Rétribution Méthodes Feu Un Appliquer Numéro Atomique 85 Grosvenor Casino De Jeux ◦ territoire français Réclamez Le Bonus ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ প্রার্থীকে শোকজ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের দায়ে আট প্রার্থীকে শোকজ করেছে রিটার্নিং অফিসার এএইচ এম কামরুল হাসান।

আজ ২১ এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান এর তথ্য নিশ্চিত করেন।

শোকজ প্রাপ্ত প্রার্থীরা হলেন : উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন: উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীমা নাসরিন শিখা, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিজুল হক চৌধুরী আইয়ুব, এ কে এম আলমগীর হোসেন, ঈমান উল্লাহ শেখ ইমু, আফসার উদ্দিন ও সৈয়দ মুজিবুর রহমান।

আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রচার-প্রচারণার সংক্রান্ত বিভিন্ন পোস্টার, বিলবোর্ড, ব্যানার লিফলেট, নিজ খরচে অপসারণসহ রিটার্নিং অফিসারের নিকট কারন দর্শনোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বিধি ৩২ অনুসারে এই আইনের লঙ্গন কারীদের বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ড অথবা অনধিক (৫০০০০) হাজার টাকা অর্থ দন্ড, অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন, বিধি ৩৩ অনুসারে প্রার্থিতা বাতিল এর বিধান উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপজেলা পরিষদ নির্বাচনে কাপাসিয়ায় ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com