1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ  অপপ্রচারের অভিযোগে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Aussie Casino Online Nobelium Aanbetaling Incentive — Netherlands Draai & Win Pari Sur Internet Tournoi Faire Des Progrès Beau Jackpots • France Tentez Votre Chance Canada777 Geen Stortingsbonus – NL Geniet Van Het Spel Quels Rétribution Méthodes Feu Un Appliquer Numéro Atomique 85 Grosvenor Casino De Jeux ◦ territoire français Réclamez Le Bonus ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

কোম্পানীগঞ্জে শাহিন হত্যা মামলার প্রধান আসামি মরমকে গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের ইছাকলস নিজগাঁও গ্রামের শাহিন আহমদ হত্যা মামলার প্রধান আসামি মরম আলীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মরম আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের নিজগাঁও (পূর্বপাড়া) গ্রামের মৃত জমির আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি ছাতক প্রতিদিনকে জানান, মামলার প্রধান আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে। গত ১১ এপ্রিল ঈদুল ফিতরের দিন দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার ইছাকলস নিজগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় খু*ন হয়েছেন ইলেকট্রিক্যাল ব্যবসায়ী শাহিন আহমদ। তিনি ওই গ্রামের আলমাছ আলীর পুত্র। এই ঘটনায় নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে গত ১৫ এপ্রিল কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইছাকলস নিজগাঁওয়ের মরম আলী, আনোয়ার হোসেন, শাহেদ আহমদ,জামাল মিয়া, বোরহান উদ্দিন,কদ্দুছ মিয়া্, আশক আলী, মছকন্দর আলী, দেলোায়ার হোসেন দিলু, হিরন মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

এদিকে, শাহিন আহমদর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে এবং দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, শামীম আহমদ, ইউপি সদস্য লিটন আহমদ, কবির আহমদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com