1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward Bono Blitz Casino Bono Sin Depósito De $200 — Spain Spin & Win

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১১টায়

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,ওসি সোহেল রানা বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ সকল সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎচন্দ্র রায় ও মতিউর রহমান মতি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক, প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিজিবি প্রতিনিধি হাবিলদার ফজলুল করিম প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম নেজামুল ইসলাম, শিক্ষা অফিসার রাহিমউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা, ও যানযটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ওসি তার জবাবি বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং প্রতিমাসে মাদক ও চুরির বিষয়ে মামলা দায়ের হচ্ছে বলে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ শুধু পুলিশের পক্ষে করা সম্ভব নয় উল্লেখ করে ওসি এজন্য নিজ নিজ অবস্থান থেকে সকলের সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতা কামনা করেন। ইউএনও তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর আছে বলে উল্লেখ করেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো আছে উল্লেখ করে আগামি উপজেলা নির্বাচনে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে সচেতন থাকার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com