1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল-গাজীপুর সংবাদ  ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  Exhaustiva Manual Para Recompensas En Casinos En Línea ◦ ES Get Bonus Now 5,000 Exempt Spin Around Indiana Tournament Booty Consortium — British area Try It Now Kaszinó Payforit • Hajdú-Bihar megye দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুধ উদ্ধার :র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  কাপাসিয়া হবে মডেল উপজেলা’: শেষ মুহূর্তের প্রচারণায় শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ৮২ ঘণ্টা নিষেধাজ্ঞা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ:ইসি-গাজীপুর সংবাদ  সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ
মো.সাইফুজ্জামান হিরো। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো র‌্যালি,লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামুল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটির উদ্বোধন শেষে জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এ সময় র‌্যালিতে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক অংশ নেন। পরে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা-দায়রা জজ মো.সাইফুজ্জামান হিরোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জামাল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক

অ্যাড. এন্তাজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জজ কোটের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখর কুমার রায়, সরকারী কৌসুলী অ্যাড.আলতাফুর রহমান খাঁন, ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার আবু বকর সিদ্দিক, বিচার প্রার্থীর মধ্যে মো. আবু সায়েদ, মোছা. রোকেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম।বিভিন্ন ক্যাটাগরী ও মানদণ্ড বিশ্লেষণে
এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন অ্যাড. মাসুদা পারভীন ইভা। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরোসহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত্বরে লিগ্যাল এইড মেলায় ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে জানানো হয়। এছাড়াও দিনব্যাপি বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচী ও বিনামুল্যে চক্ষু পরীক্ষা করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com