1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে প্রাইজ প্রকল্প পরিচিতি ও অবহতিকরণ সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৮২ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল কর্তৃক চরকাজল ইউনিয়নে বাস্তবায়িত প্রাইজ প্রকল্প অবহিতকরণ ও পরিচিতি সভায় কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চল স্থানীয় সরকারের সমন্বয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে প্রাইজ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে যা জানুয়ারী ২০২৪ শুরু হয়ে নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় প্রকল্পের অবহিত করণ ও পরিচিতি সভার আয়োজন করা হয় ০২ মে রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটরিয়াম কনফারেন্স রুমে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপত্বি করেন মি. ফ্রান্সিস বেপারী, আঞ্চলিক পরিচালক, কারিতাস বরিশাল অঞ্চল। পরিচিতি ও অবহিতকরণ সভার মূল বিষয় বস্তু উপস্থাপন করেন মি. সম্রাট সেরা-কর্মসূচী কর্মকর্তা, কারিতাস বরিশাল অঞ্চল এবং প্রকল্প কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রাইজ প্রকল্প কৃষিবিদ মোহাম্মদ মারুফ হোসেন, জীবিকায়ন ও বাজার সংযোগ কর্মকর্তা, মোঃ মেহেদী হাসান শান্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও সঞ্চয় কর্মকর্তা, জন রাহুল বৈদ্য ,মিল কর্মকর্তা , নবীউল ইসলাম, সিনিয়র মিল অফিসার সিআরএস বাংলাদেশ। আরও উপস্থিতি ছিলেন, গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন ইঞ্জিনিয়ার এম. এম. আসাদুজ্জামান আরিফ, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউর রহমান, উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার জনাব আবদুর রহমান,চর কাজল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা, অফিসার ইন চার্য এর প্রতিনিধি এস. আই. আবদুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা , ইসমাত আরা, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক ও সিপিপি’র প্রতিনিধি মো. রেদওয়ান করিম তালাল,সিপিপি এর ২০২৩ শ্রেষ্ঠ ভলান্টিয়ার জনাব কুতুবউদ্দিন টুটু তালুকদার, প্রেস ও মিডিয়ার ব্যাক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com