সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিপুর গ্রামে অগ্নিকাণ্ডে ১০ টি বসত ঘর মালামালসহ ভস্মিভূত হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাতে অগ্নিকান্ডে মনিপুর গ্রামের আবুল হাসনাত,আবুল কালাম, আবুল বশর,আমির হোসেন, ফয়জুল করিম, আফিয়া বেগম, মহিম উদ্দিন, শফিক উদ্দিন, রফিক মিয়া ও আবুল হোসেনের বসত ঘর মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ভোরে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ইতিমধ্যে ১০ টি বসতঘর মালামাল সহ পুড়ে যায়। ইউপি চেয়ারম্যান

আবু বক্কর সিদ্দিক জানান, ঘর এবং ঘরে থাকা আসবাব পত্র, ধান, চাল, দলিল, বই, খাতা সহ মালামাল পুড়ে ১০ টি পরিবারের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, দুপুরে সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা প্রদান করেন এবং তাদেরকে ঘর নির্মাণ সহ খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।