সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে ভারতীয় মদ সহ আনোয়া হোসেন দুলাল (৪২) নামের এক মাদক বিক্রতাকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার রাতে পৌর শহরের চাউল বাজার সংলগ্ন সুরমা নদীর তীর সংল্গন এলাকা থেকে তাকে ভারতীয় মদ সহ আটক করা হয়। আনোয়া হোসেন দুলাল পৌর শহরের বাগবাড়ী মহল্লার মৃত সুরুজ মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ারের নেতৃত্বে সুরমা নদীর তীর সংগ্লন অভিযান চালিয়ে চাউল হাটা ঘাট থেকে ১৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ আনোয়ার হোসেন দুলালকে আটক করা হয়। সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা (০৮) দায়ের করা হয়েছে। নৌ-পুলিশ জানায় সুরমা নদী ও তার আশপাশ এলাকায় রাত্রিকালীন নৌ টহল ডিউটিতে নিয়োজিত থাকাকালে চাউল বাজার সংলগ্ন সুরমা নদীর পাকা ঘাট হতে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পৌর এলাকায় সুরমা নদীতে নৌকা যোগে এবং অনেক সময় সুরমা নদীর তীরে মাছ বাজার ঘাট, চাউল বাজার ঘাট চৌধুরী বাজার ঘাট সহ আশপাশ এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। ছাতক নৌ-পুলিশের ইনচার্জ, পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার নদীপথে মাদকদ্রব্য সহ অবৈধ মালামাল সরবরাহ প্রতিরোধে ছাতক নৌ পুলিশ সর্বদা সজাগ রয়েছে । অভিযান অব্যাহত থাকবে।