1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ছাতকে প্রবাসির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসি, শিক্ষানুরাগী জসিম উদ্দিনের উদ্যোগে ও আর্থিক সহায়তায় মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল চলাকালীন সময়ে উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের কামরাঙ্গী জনতা উচ্চ বিদ্যালয় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেয়া হয়। ছাতা বিরতণ উপলক্ষে জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছাদিক আহমদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বাছিতুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ছাতা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন’র স্বজন জয়নাল আবেদীন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, সিনিয়র শিক্ষক গওছুল আজম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, অভিভাবক সদস্য দূদু মিয়া সহ বিদ্যালে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জনতা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহ’নূর আলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com