1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

কলেজ ছাত্রকে হত্যার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২০৮ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ীতে কলেজ ছাত্র আবু তাহের আহমেদ মামুনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মামুনের এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ মে) বিকাল পাঁচটায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মানববন্ধন করেন তারা। মামুন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের চাচা মাওলানা আবুল হোসেন জানান, মামুনের বাড়ী উপজেলার শাহাপুর গ্রামে। গত রোববার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে মামুনের ফুফাতো বোন ফারজানা আক্তার ফৌজিয়ার সাথে তার স্বামী পিকআপ চালক জুনেদ আহমেদের ঝগড়া হয়েছে এরকম শুনে বিষয়টি জানতে মামুন তাদের বাড়ীতে যান। সেখানে জুনেদের সাথে বাকবিতন্ডা হয়। পরে মামুন সেখান থেকে চলে আসেন। পরদিন সোমবার মামুন মোটরসাইকেল নিয়ে কচুরগুলের দিকে যাওয়ার সময় জুনেদ নিজ চালিত পিকআপ দিয়ে মামুনকে জোরে ধাক্কা দেন। স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধিন অবস্থায় ওইদিন মারা যান মামুন।

মানববন্ধনে বক্তব্য দেন, জুড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুনেদের স্ত্রী ফারজানা আক্তার ফৌজিয়া, নিহত মামুনের মা জীবা বেগম, স্থানীয় মুরব্বী সিতাকুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com