1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া মহিলাদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল.-গাজীপুর সংবাদ  নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে চুরি-গাজীপুর সংবাদ   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় -অপর্ণা রায়, রাজধানীর রমনার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্হতা কামনায় মঙ্গল আরতি, প্রার্থনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছৈয়দ আকবর হিফয মাদ্রাসার ৩ কৃতি শিক্ষার্থী প্রতিযোগিতায় শ্রেষ্ট পুরুষ্কার অর্জন করছে-গাজীপুর সংবাদ  মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে আহলে হাদিস ও সুন্নি পন্তিদের মধ্যে দাওয়া- পাল্টা দাওয়া-গাজীপুর সংবাদ  সি’এম’পির সকল থানার ওসি হঠাৎ রদবদল:নির্দেশ কমিশনার-গাজীপুর সংবাদ  ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকারে ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার:জেলা প্রশাসন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতক সিমেন্ট কারখানায় দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ  তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দাবীতে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার শাখার উদ্দ্যোগে দুরুদ শরীফ ও মোনাজাত-গাজীপুর সংবাদ 

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। বৃহস্পতিবার (৯ মে ) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাম মান্নান অভি, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রুকনুজ্জামান রুকন, উপজেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন, মোশাররফ হোসেন জাকির ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, মোছা.রফিকা মহির, খাইরুন নেছা, নাজমা আক্তার, জেসমিন আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩ টি পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই- বাছাই করা হবে ১২ মে৷ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com