
সেলিম মাহবুব,সিলেট:
ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কৃতি সন্তান আহমেদ মাহবুব লাজিম যুক্তরাজ্যের নর্থ লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ১ম মেয়াদে কুইন্স ইউনিভার্সিটির ছাত্র সংসদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জনসেবার ব্রত নিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করার সুযোগ করে নিয়েছেন। আহমেদ মাহবুব লাজিম ছাতকের মল্লিকপুর গ্রামের বাসিন্দা, ছাতক মধ্য বাজারের দারুস সালামের বর্তমান বাসিন্দা, আলোকিত মানুষ ডা: গোলাম মন্তকার নাতি ও ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুবের বড় ছেলে। আহমেদ মাহবুব লাজিম, বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম রসুল মাহফুজ শিপলু, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল ও ডা: গোলাম রব শোয়েবের ভাতিজা।
Leave a Reply