1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
Faire HypeBet Casino Proposer Axerophtol Itinérant Jeux Dargent Recevoir Together • région européenne Try It Now Treue Und VIP Programme Jet casino • deutsches Territorium Start Playing Με Την Υψηλότερη Βαθμολογία Ηλεκτρονικά Τυχερά Παιχνίδια Καζίνο Για Νεοσύλλεκτους · Ευρώπη Play & Claim casino wazamba প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন”ফ্যামিলি কার্ড”- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী -গাজীপুর সংবাদ  গলাচিপায় গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে বস্ত্র বিতরণ-গাজীপুর সংবাদ  জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার: সন্ত্রাসীদের পতনে সাধারণ নিরীহদের স্বস্তি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ  LuckyCapone Gokpaleis: Jouw Verse Bestemming voor Digitale Amusement Hard Rock Casino: Jouw Bestemming voor Premium Gaming Amusement

চোরাই ৫ মোটরসাইকেল’সহ কেনাবেচা চক্রের আটক-৪। সিএমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের ০৪ (চার) জন সক্রিয় সদস্য গ্রেফতার এবং ০৫ (পাঁচ)টি মোটর সাইকেল উদ্ধার।

১২মে, সন্ধ্যা সাড়ে ৫টায় ১ নং অভিযুক্ত রিয়াজের গ্যারেজ থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তার আগে গত ০৩মে, দুপুর সাড়ে ১২টা থেকে ০১.৩০ টার মধ্যে যে-কোনো সময় বায়েজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন জেলা পরিষদ আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি Pulsar 150 মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকতা এসআই মোঃ মনিরুল ইসলাম মামলার প্রাথমিক তদন্তকালে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যে জানতে পারেন যে, কক্সবাজার জেলার রামু থানা এলাকার একটি সংঘবদ্ধ চোরচক্র বাদীর মোটরসাইকেলটি চুরি করেছে এবং চোরাই গাড়িটি ওই এলাকায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাইপাস, ফুটবল চত্বর, রেলবিটের পশ্চিম পাশে নুরুল ওয়ারেজ মটরস্ গ্যারেজের সামনে থেকে তদন্তেপ্রাপ্ত ১ নং অভিযুক্ত মোঃ রিয়াজ উদ্দিন জাহেদ (২০)-কে আটক করেন। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে সে বর্ণিত মোটরসাইকেল চুরির সাথে জড়িত আছে মর্মে জোর সন্দেহ হওয়ায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও শনাক্তমতে একই এলাকা থেকে ২ নং অভিযুক্ত মোঃ জাকির হোসেন (২৬)-কে কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাইপাস এলাকা থেকে ১নং আসামিকে গ্রেফতার করে উভয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে চোরাই মোটরসাইকেল আছে। উক্ত তথ্যের ভিত্তিতে
চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেল দুটির ইঞ্জিন ও চেচিস নম্বর ঘষামাজা থাকায় এবং বর্ণিত মোটরসাইকেলের সাথে মিল না পাওয়ায় উভয়কে পুনরায় জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় তাদের অপর সহযোগী ৩ নং তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মোঃ রহমত উল্লাহ (১৯), ৪ নং তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম প্র. সাগর (২০-)দের নিকট বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলসহ আরও চোরাই মোটরসাইকেল আছে। তাদের দেওয়া তথ্যে ও শনাক্তমতে রামু থানাধীন বাইপাস এলাকা থেকে অভিযুক্ত ৩ নং ও ৪নং অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩ ও ৪নং অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য মর্মে প্রতীয়মান হয় এবং তাদের কাছে চোরাই মোটরসাইকেল আছে মর্মে জানায়। ৩ ও ৪ নং অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে রামু থানাধীন বাইপাস ফুটবল চত্বর এলাকা থেকে আরও ০৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বাদীর চোরাই মোটরসাইকেলের সাথে মিল না পাওয়ায় এবং উদ্ধারকৃত মোটর সাইকেল গুলোর চেচিস এবং ইঞ্জিন নম্বর ঘষামাজা হওয়ায় এবং মোটরসাইকেলগুলো সংক্রান্তে তারা কোনো কাগজপত্র উপস্থাপন করতে না পারায় বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে চোরাই সন্দিগ্ধ আলামত হিসেবে জব্দতালিকামূলে জব্দ করেন। সাক্ষীদের উপস্থিতিতে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ১,২,৩ ও ৪ নং অভিযুক্তদের বাদীর চুরি যাওয়া মোটরসাইকেল সংক্রান্তে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে তারা মামলার ঘটনার চোরচক্রের সদস্য মর্মে প্রতীয়মান হয়। উক্ত অভিযুক্তরা একটি সঙ্গবদ্ধ চোরচক্রের এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম থেকে চুরি করে পরবর্তীতে কক্সবাজার এলাকায় নিয়ে ইঞ্জিন ও চেচিস নম্বর ঘষামাজা করে পুনরায় বিক্রয় করে মর্মে জানা যায়।

উদ্ধারকৃত মোটরসাইকেল হলো
০১। কালো-লাল রঙের Pulsur 150 cc মোটরসাইকেল, ইঞ্জিন নং- DHZCCC17742, চেচিস নম্বর নাই।
০২। কালো-লাল রঙের Pulsur 150 cc মোটরসাইকেল, ইঞ্জিন নং- DHGBSG92428 (ঘষামাজা), চেচিস নম্বর নাই।
০৩। কালো-লাল রঙের Pulsur 150 cc মোটরসাইকেল, ইঞ্জিন নং- DHGBUF1118, চেচিস নম্বর নাই।
০৪। নীল রঙের YAMAHA R15 V4, চেচিস নং- ME1RG6745N0026725
ইঞ্জিন নং- G3N4E0284006
০৫। নীল রঙের SUJUKI মোটরসাইকেল
ইঞ্জিন নং-BGA1-226674 (ঘষামাজা), চেচিস নম্বর নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com