
সেলিম মাহবুব,সিলেট
ষষ্ট উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথম বার প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগ নেতা আফতাব উদ্দিন। এদিকে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল করিম শামীম। তাহিরপুর উপজেলা নির্বাচনে আনারস প্রতিক নিয়ে আফতাব উদ্দিন ভোট পেয়েছেন ৩৬ হাজার ৫১৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগে সভাপতি আবুল হোসেন পেয়েছেন ২০ হাজার ৬৪০ ভোট। জামালগঞ্জ উপজেলায় মোটর সাইকেল প্রতিকে ২৮ হাজার ৯০৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক আফিন্দি আনারস প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৮৪৫ ভোট।
Leave a Reply