মোহাম্মদ মাসুদ
মহানগরীর বায়োজিদ বোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারি আটক। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
২১ মে, ১টায়,অভিযানে আসামি ১। মোঃ ফারুক হোসেন (২২), পিতা-সেকান্দার আলী, সাং-হেয়াকো এবং ২। মোঃ জাকির খান (২২), পিতা-মৃত আব্দুল মালেক'কে আটক করে।

আটক আসামি হলেন সাং-পশ্চিম শিকদার খিল, উভয়ের থানা-ভুজপুর,চট্টগ্রাম জেলার।
গোপন সংবাদে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানকালে আটক করে।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী তাদের হেফাজতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে,তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।