1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

চসিক ঘূর্নিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত-মেয়র রেজাউল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৬৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘূর্নিঝড় রেমাল মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা ও কার্যকরী পদক্ষেপ নেওয়াসহ সবরকম ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত আছে। মতবিনিময়কালেম এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আজ (২৭মে)সোমবার বিকেলে আমিন জুট মিল খেলার মাঠ সংলগ্ন আলহেরা দাখিল মাদরাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া নাগরিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মেয়র।

মেয়র বলেন, ঘূর্নিঝড় আঘাত হানলে নাগরিকদের আশ্রয় দিতে চসিকের ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যতদিন রেমালের প্রভাব থাকবে ততদিন আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের খাবার ও জরুরি চিকিৎসা দিবে চসিক। এছাড়া, খোলা হয়েছে কন্ট্রোল রুম। জরুরি চিকিৎসা সেবার জন্য গঠন করা হয়েছে স্পেশাল টিম। এলাকায় এলাকায় মাইকিং করে ঝুঁকিতে থাকা নাগরিকদের সরে যেতে বলা হচ্ছে। কাউন্সিলররাও

মাঠ পর্যায়ে দুর্যোগ মোকাবিলার বিষয়টি তদারক করছেন। ঘূর্নিঝড় রেমাল মোকাবিলা করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আশা করি দুর্যোগ আসলেও ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যাবে৷

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম,কাউন্সিলর মোবারক আলী, প্রধান পরিছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম, মঈনুল হোসেন জয়, নুরুল আলমসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com