1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল.-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় যৌথবাহিনীর ঝটিকা অভিযান: বিদেশি মদ ও মোটরসাইকেলসহ তিন কারবারি আটক-গাজীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে মিলন-মিজান ভাই ভাই ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ-গাজীপুর সংবাদ গজারিয়া কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কামরুজ্জামান রতনের মতবিনিময়।-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় সরিষা চাষে বাম্পার ফলন: বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  “সাংবাদিক নিজামের বিরুদ্ধে অপ্রপচার” প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে ট্রাকে মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ 

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে ছাতকের নিন্মাঞ্চল প্লাবিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

টানা ৩ দিনের ভারি বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের ছাতক উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সুরমা, চেলা ও পিয়ান নদীর পানি। বর্তমানে এসব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে। ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল সহ গ্রাম-গঞ্জে ও শহরের মানুষের মধ্যে বিরাজ করছে বন্যাতংক। উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধনীটিলা-ছনবাড়ী বাজার সড়কের উপর দিয়ে ভারত থেকে আসা ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হতে দেখা গেছে। পানির প্রবল শ্রোতে ভেঙ্গে গেছে এ সড়কের বিভিন্ন অংশ। ইউনিয়নের নোয়াকুট, রহমতপুর, বনগাঁও, দারোগাখালী, সৈদাবাদ, কাজির গাও, বৈশাকান্দি, ছনবাড়ী সহ ১০-১২টি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

কৃষিতে আউশ-আমন ধানের বেশ কিছু বীজতলা ও শাক-সবজীর বাগান ঢলের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কোথায় কোন বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। পানি বৃদ্ধির কারনে উপজেলা আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ আগাম প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার পাহাড়ী ঢলে প্লাবিত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের লোকজন। সংশ্লিষ্ট সূত্র মতে বর্তমানে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক-গোবিন্দগঞ্জ, ছাতক-জাউয়া, ছাতক-দোয়ারা ও ছাতক-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সড়কগুলোর কার্নিশে পৌছে গেছে ঢলের পানি। ইসলামপুর সহ বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চলের বসত

ঘরের আঙ্গিনায় বন্যার পানি কড়া নাড়ছে। বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে। বন্যা মোকাবেলার প্রস্তুতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না জানান, তিনি ভারত থেকে নেমে আসা ভারতী ঢলে প্লাবিত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল পরিদর্শন কররছেন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ প্রাথমিক সব ধরনের প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয়েছে। এখনও আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। কোন ধরনের গুজবে আতংকিত না হওয়ার জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com