1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ।-গাজীপুর সংবাদ  মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়-গাজীপুর সংবাদ  চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার -গাজীপুর সংবাদ  উত্তরায় হোটেলে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই, তদন্তে পুলিশ-গাজীপুর সংবাদ  A Boabet regisztráció előnyei és hogyan hozhatjuk ki belőle a legtöbbet ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায়-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন মামলায় পলাতক ৪ জন আসামী পুলিশের হাতে গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  অনুরাগ আলোকিত করবেন রুহুল কবির রিজভী-গাজীপুর সংবাদ  Nélkül Újratöltés Jutalom Versus Nélkül Feltöltés Bónusz Próbálkozások • Magyarország Gyűjtsd Be A Bónuszt

তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৪২ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনোয়ারপুর সড়ক ও তাহিরপুর সুনামগঞ্জ সড়কের দুর্গাপুর একশ মিটার প্লাবিত হয়ে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার পাহাড়ি ঢলের কারনে যোগাযোগের একমাত্র সড়কটি ডুবে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাদুকাটা ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের দুর্গাপুর একশ মিটার ও তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সম্মুখে সড়কটি ডুবে যায়। এতে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রবল স্রোতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে ডুবন্ত সড়ক পার হয়ে সুনামগঞ্জে আসা যাওয়া করছে এলাকাবাসী।

সুনামগঞ্জ তাহিরপুর সড়কের সিএনজি মালিক ঝিনুক মিয়া সহ অনেকেই বলেন তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর একশ মিটার ও তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ব্রীজ সংলগ্ন রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ার কারনে যাত্রী নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।পাহাড়ি ঢলের পানি আরও বাড়লে সব ধরনের যান চলাচল বন্ধ করতে হবে।

তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন,পাহাড়ি ঢলের কারনে রক্তি ,যাদুকাটা বৌলাই, নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে করে নিম্নাঞ্চলের সাথে উপজেলার যোগাযোগ ও জেলা সদরের সাথে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে।মানুষ নৌকা দিয়ে জেলা সদরের সাথে যাতায়াত করতে পারলেও পানি বৃদ্ধি পেলে তা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, পাহাড়ি ঢলের কারনে তাহিরপুর উপজেলার নদ-নদীর পানি বাড়ছে। এতে আজ আনোয়ারপুর ও বিশ্বম্ভপুর উপজেলার দুর্গাপুর একশ মিটার সড়কটি প্লাবিত হয়ে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর যোগাযোগ বিছিন্ন রয়েছে।’তারপরেও লোকজন নৌকা দিয়ে চলাচল করছে। পানি বৃদ্ধি পেলে যানবাহন চলাচল করতে কঠিন হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com