1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় খোলা ভ্যান থেকে সরকারি চাউল উদ্ধার।-গাজীপুর সংবাদ  Giriş ve doğrulama 1 dakikada tamamlanır Guía experta del casino en vivo de Casino Online: trucos, bonos y juego responsable Domina los bonos y juegos en Casino Online: Guía experta para jugadores modernos গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান!-গাজীপুর সংবাদ  ছাতকের আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ টি ফ্যান চুরি-গাজীপুর সংবাদ  সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শ্রমিকের-গাজীপুর সংবাদ  Wonder Luck Casinò: La Destinazione Definitiva per il Gaming Online di Eccellenza

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু ভর্তি স্টীল বডি নৌকা সহ আটক ২-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে বালু বোঝাই নৌকা সহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও মরা চেলা নদী থেকে বালু ভর্তি নৌকা সহ তাদের আটক করে নৌ-পুলিশ। আটককৃতরা হলো সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের আব্দুর রহিমের পুত্র মানিক মিয়া (৩০) ও একই গ্রামের মৃত আঞ্জু মিয়ার পুত্র চেরাগ আলী(৫২)। জানা যায়, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে মরা চেলা নদী থেকে চোরাই পথে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ার বাবনগাঁও এলাকার মরা চেলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ ঘন ফুট বালু সহ একটি স্টীল বডির নৌকা আটক করেন। এসময় চোরাই পথে বালু উত্তোলন করার অপরাধে জড়িত ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় ছাতক নৌ-পুলিশের এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ছাতক থানায় একটি মামলা (নং- ১২/১২১ তাং-০৯.০৬.২৪) দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে বালূ সহ স্টীল বডির নৌকাটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com