সেলিম মাহবুব,সিলেট:
নেপালের কাঠমুন্ডুতে পদকে ভূষিত হলেন ছাতকের সন্তান হরিদাস রায়"Nepal-Bangladesh Friendship Award 2024 "
পদকে ভুষিত হয়েছেন ছাতকের কৃতি সন্তান,ছাতক ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি শ্রী হরি দাস রায়। নেপালের রাজধানী কাঠমুন্ডু'র হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে গত ৩১ মে ২০২৪ ইং রোজ শুক্রবার,নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ Award-2024"অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী হরি দাস রায়। অনুষ্ঠানে নেপাল সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী হিট বাহাদুর ও অন্যান্য বিশেষ অতিথি বৃন্দের উপস্থিতিতে
শ্রী হরি দাস রায়কে সমাজ সেবা, সংগঠন ও ধর্মীয় কাজে অবদানের জন্য
"Nepal-Bangladesh Friendship Award-2024" প্রদান করা হয়।