1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির-গাজীপুর সংবাদ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

বন্যায় ভেঙ্গে যাওয়া ছাতক-সুনামগঞ্জ সড়কের আন্দারীগাঁও এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

চলমান বন্যার প্রবল স্রোতে ছাতক-সুনামগঞ্জ সড়কের আন্দারীগাঁও এলাকার প্রায় ১০০ ফুট ভেঙ্গে যাওয়া পাকা সড়ক পরিদর্শন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্যোগ গ্রহন করেছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। শনিবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহন করা হয়। টানা বর্ষন ও পাহাড়ী ঢলে আন্ধারীগাঁও এলাকার প্রায় ১০০ ফুট পাকা সড়ক প্রবল স্রোতের ধাক্কায় ভেসে গিয়ে এ সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ফলে ছাতক সদর ইউনিয়নের একটি বিশাল অংশ সহ দোয়ারা উপজেলার দোহালিয়া, মান্নারগাঁও ও পান্ডারগাঁও ইউনিয়নের মানুষ পড়ে চরম দুর্ভোগে। শনিবার বিকেলে ভাঙ্গন পরিদর্শ করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না ও ছাতক সদর

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তারা বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় করে দ্রুত বিকল্প সড়ক নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্যোগ গ্রহন করেন। বিকল্প সড়ক নির্মাণের আর্থিক ব্যয় হিসেবে উপজেলা পরিষদের তহবিল থেকে ১ লাখ, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার ও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে আরো ৫০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেয়া হয়। পরিদর্শন কালে আওয়ামীলীগ নেতা কুহিন চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন, আওয়ামীলীগ নেতা ছমির উদ্দিন, রঞ্জন কুমার দাস, জয়নাল আবেদীন, আব্দুল কাদির, মুহিবুর রহমান, ইউপি সদস্যা সালেতুন নেছাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com