
সেলিম মাহবুব,সিলেট:
সিলেট মহানগরের আম্বরখানায় মুক্তিপণ আদায়কারী দের মারধোরে যুবক আবুল হাসানের (২৯) নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দিবাগত রাত ২ টার দিকে কাজীটুলা মক্তবগলি এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান আহমদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ। গ্রেফতারকৃত আসামি রায়হান আহমদ (১৯ ) নগরের কাজীটুলা এলাকার উবায়দুল হকের ছেলে। উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, এই আসমিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি রায়হান আহমদ বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে এবং আরো সহযোগি সকল আসামির নাম-ঠিকানা প্রকাশ করেছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঈদুল আযহার পরের দিন মঙ্গলবার ( ১৮ জুন) রাতে মুক্তিপণের জন্য আম্বরখানায় অপহরণকারিদের হাতে বেধড়ক মারধোরের শিকার হন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ কলাশহর গ্রামের মৃতঃ ইলিয়াস আলীর ছেলে আবুল হাসান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার দিকে সিলেটের বে-সরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেট মহানগরের আম্বরখানা এলাকার একটি ৫ তলা ভবনের ছাদে আবুল হাসান ও তার চাচাতো ভাইকে মারধোরের ঘটনা ঘটে। মুক্তিপণ না পেয়ে হাসানকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠে। তার স্বজনরা জানান, আবুল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। ভিসা পেলে কয়েক দিনের মধ্যেই চলে যেতেন ইউরোপে। কিন্তু তিনি কখনো ভাবেননি তার এ স্বপ্ন ছাই হয়ে যাবে একটি চক্রের হাতে চিরদিনের জন্য নিভে যাবে তার জীবন প্রদীপ। এ লোমহর্ষক ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।এরপর থেকেই আসামিদের গ্রেফতারের অভিযানে নামে পুলিশ। শনিবার একজনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply