1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২১৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশও দিয়েছেন আদালত বলে জানান, সরকারী কৌশূলি।

আজ দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ মাইনুদ্দীন আসামীর উপস্থিতে এ রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত জুয়েল আলী (৩৭) চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার রমজান আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, জুয়েল আলী ২০২১ সালে ১৯ জুন ভোর ৪টার দিকে চঁাপাইনবাবগঞ্জ থেকে একটি নোহা মাইক্রোবাস যোগে অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংসাদে বড়াইগ্রাম থানা পুলিশ বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসায়। এসময় সেই নোহা মাইক্রোবাসটি থামিয়ে জুয়েল আলীর দেহ তল্লাশী করে প্যান্টের ডান পকেট থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখনো মতে গাড়ির সিটের সাথে বিশেষ কায়দায় রাখা আরো দুই

প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এঘটনায় পুলিশ বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর টেবিল ৩৬(১) এর ৮(গ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের এপিপি (সরকারী কৌশূলি) এ্যাড. মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর সাক্ষ্য প্রমান শেষে সন্দেহাতিত ভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় জুয়েল আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এরায়ে সন্তুষ্ট রাষ্ট পক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com