1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চসাস’র দেশবরেণ্য নেত্রী খালেদা জিয়ার স্মরণসভা:গণতন্ত্র গণধিকার দেশ রক্ষায় জীবন ঝুঁকিসত্ত্বেও আপসহীন খালেদা জিয়া-গাজীপুর সংবাদ  গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি-গাজীপুর সংবাদ  অপপ্রচারের অভিযোগে প্রবাসী আলমগীরের সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  Aussie Casino Online Nobelium Aanbetaling Incentive — Netherlands Draai & Win Pari Sur Internet Tournoi Faire Des Progrès Beau Jackpots • France Tentez Votre Chance Canada777 Geen Stortingsbonus – NL Geniet Van Het Spel Quels Rétribution Méthodes Feu Un Appliquer Numéro Atomique 85 Grosvenor Casino De Jeux ◦ territoire français Réclamez Le Bonus ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮৬ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী

চাঁদপুর ফরিদগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিল,লোডশেডিং সহ নানা অভিযোগে চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে। রোববার (৩০ জুন) দুপুরে চাঁদপুর ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন এই কর্মসূচী পালন করে। পরে এই মানববন্ধনে স্থানীয় কিছু লোকজনও যোগ দেয়। এসময় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন এসে গ্রাহকদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যায়।

পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফরিদগঞ্জ উপজেলার ১লক্ষ ৫হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুৎ বিভাগের মতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে তাদের।
চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক ইলিয়াস কাঞ্চন, মো. রাশেদ আলম, রাব্বি, সাব্বির, রাব্বি সওদাগর, মোবারক হোসেন, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, মনির হোসেনসহ লোকজন জানায়, দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পেয়ে থাকেন। ভয়াবহ  লোডশেডিং হলেও গত কয়েকমাস ধরে বিদ্যুৎ বিলের পরিমানও মাত্রারিক্ত  বেড়েছে। মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে মনগড়া বিল তৈরি করছেন। এতে গ্রাহকরা বিপুল অংকের অর্থ গচ্ছা দিচ্ছেন। লোডশেডিং হ্রাস, প্রকৃত বিদ্যুৎ বিল প্রদান এবং লাইন সংস্কারে অনিয়মসহ নানা অভিযোগের সুরাহার দাবীতে তারা বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। মানববন্ধনের মধ্য দিয়ে অজ্ঞাত এক যুবক অফিস কক্ষে হামলা চালালে গ্লাস ভেঙ্গে হাতের রগ কেটে গেলে প্রচুর রক্ত ক্ষরণ হয় ওই অজ্ঞাত  যুবকের নাম এখনো জানা যায়নি
এদিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মানুষ জনের জড়ো হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। এসময় সড়কের পাশে তাদের সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
মানববন্ধনের সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের প্রধানসহ অন্য কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি দ্রুত ভূতুড়ে বিলসহ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলেন।
চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, তার অফিসের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার সংবাদে তিনি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com