1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচনের দায়িত্ব শেষে পরপর ২জন আনসার সদস্য নিহত-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন-গাজীপুর সংবাদ  নির্বাচনী উৎসবে আনসার সদস্য নিহত ও আহতে : শোকেরছায়া বাহিনী ও পরিবারে-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  ২৯৭ আসনে বেসরকারিভাবে জয়ী হলেন যারা-গাজীপুর সংবাদ  বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস-গাজীপুর সংবাদ  ধানের শীষের প্রার্থী লক্ষ ভোটের ব্যবধানে হেলাল উদ্দিন বিজয়ী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও -৩ আসনে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী-গাজীপুর সংবাদ  Planetă7 — nationales österreichisches Gebiet Claim Your Reward

গজারিয়া কাভার্ড ভ্যান-ট্রাক ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে আহত ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাভার্ড ভ্যান-মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ৬টার দিকে মহাসড়কের ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের ঢাকা মুখী সড়কে প্রায় আধা ঘণ্টা বেশি বন্ধ থাকে যানবাহন চলাচল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে মহাসড়ক দিয়ে উল্টো পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে ভবেরচর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। এ সময় বিপরীতদিক থেকে একটি কাভার্ড ভ্যান ও একটি মালবাহী ট্রাক কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পরে কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাকটি ভিটিকান্দি এলাকা অতিক্রম করার সময় সিএনজি অটো রিক্সার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রাকটি ডিভাইডারের ওপর ধাক্কা লেগে উল্টে যায়।

এ ঘটনায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এতে আহত হয় বেশ কয়েকজন,পরে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের চালক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে মারুফ মিয়া(২৩) ও সিএনজি চালিত অটোরিকশার চালক গজারিয়া উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সাব্বির মিয়া(২২) বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন গুলো সরিয়ে নিয়েছে হাইওয়ে পুলিশ এরপর প্রায় ১ ঘণ্টা পরে,মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান,মালবাহী ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে তবে দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো জব্দ করেছে পুলিশ। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com